Lifestyle
তরুণদের যে পরামর্শ দিলেন টিকটকের সিইও
১ আগস্ট সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সমাবর্তনে বক্তৃতা দিয়েছেন টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাও জি চ্যু । পড়ুন নির্বাচিত অংশের অনুবাদ।
লেখক মো. সাইফুল্লাহ12K বার পড়া

১ আগস্ট সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সমাবর্তনে বক্তৃতা দিয়েছেন টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাও জি চ্যু। পড়ুন নির্বাচিত অংশের অনুবাদ।
আজ এখানে দাঁড়িয়ে মনে পড়ে যাচ্ছে সিঙ্গাপুরে কাটানো আমার শৈশবের কথা। সেই অনিশ্চিত যাত্রার কথা, যা আমাকে আপনাদের সামনে এই মঞ্চে এনে দাঁড় করিয়েছে। পেছনে ফিরে তাকালে বুঝি, শিক্ষাই হলো সেই পাসপোর্ট, যার কোনো মেয়াদ লেখা থাকে না। শিক্ষাই আপনার পৃথিবীর সীমানা বারবার নতুন করে তৈরি করে।
আমার জন্ম আশির দশকে। সিঙ্গাপুরের ইউকাংয়ে। প্রাথমিক স্কুলে পড়ার সময়ও নিজ এলাকার বাইরে খুব বেশি ভাবতে পারতাম না। নিজের পাড়া, দৈনন্দিন অভ্যস্ত জীবনযাত্রা আর চেনা চারপাশই ছিল আমার গণ্ডি। কিন্তু একসময় দেশের অন্য প্রান্তে গিয়ে পড়ালেখা করার দারুণ একটা সুযোগ পাই। ইউকাং থেকে বুকিত তিমাহ হয়তো খুব বেশি দূরের পথ ছিল না; কিন্তু সেই ছোট্ট ছেলেটির জন্য এটাই ছিল অনেক। এই দূরত্বই আমাকে ‘আরামের গণ্ডি’ থেকে বের করে এনেছিল।



