Lifestyle
সরকারি চাকরিপ্রার্থীদের সুবিধার্থে রংপুরে পিএসসির আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন
রংপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু হয়েছে। গতকাল শনিবার সকালে এই আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হ
লেখক নিজস্ব প্রতিবেদক7K বার পড়া

রংপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু হয়েছে। গতকাল শনিবার সকালে এই আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই কেন্দ্রের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি আঞ্চলিক কেন্দ্র প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
রংপুরে পিএসসির এই কেন্দ্র চালুর ফলে স্থানীয় ও আশপাশের অঞ্চলের সরকারি চাকরিপ্রার্থীদের পরীক্ষা এবং প্রশাসনিক সেবা কার্যক্রম সহজ হবে। এতে এই অঞ্চলের পরীক্ষার্থীদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ভোগান্তি অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।



