Lifestyle
জীবনের সঙ্গী, অক্সফোর্ডেও সহপাঠী
২০১৫ সালে সিনায়াত মাহজাবীন ও আবির হাসানের বিয়ে হয়েছিল। দুজনের পড়াশোনার বিষয় আলাদা, গবেষণার জগৎও আলাদা। তবু দুজনই জায়গা করে নিয়েছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। স্বামী–স্ত্রী দুজনেরই কীভাবে এই বিখ্যাত শিক্ষাপ্রত
লেখক ফুয়াদ পাবলো10K বার পড়া

২০১৫ সালে সিনায়াত মাহজাবীন ও আবির হাসানের বিয়ে হয়েছিল। দুজনের পড়াশোনার বিষয় আলাদা, গবেষণার জগৎও আলাদা। তবু দুজনই জায়গা করে নিয়েছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। স্বামী–স্ত্রী দুজনেরই কীভাবে এই বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ হয়ে গেল? চলুন, জানা যাক।
ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসে স্নাতক করেছেন সিনায়াত। আবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ছাত্র ছিলেন। উচ্চশিক্ষা নিয়ে দুজনেরই বড় স্বপ্ন ছিল। নিজেদের সক্ষমতাকে দেশের গণ্ডির বাইরে যাচাই করা, নতুন পরিবেশে শেখা ও গবেষণার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার ইচ্ছা থেকেই বিদেশে পড়ার প্রস্তুতি নিতে শুরু করেন তাঁরা।



