ইবতেদায়ি পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর ২০২৬ এ পরীক্ষা শুরু হবে। ছয়টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে চার দিনে। পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর। ২ সেপ্টেম্বর মাদ্রাসা বোর্ড এ সূচি প্রকাশ করেছে। সূচির সঙ্গে এ পরীক্ষার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
সূচি অনুযায়ী ৮ ডিসেম্বর ২০২৬ কুরআন মাজিদ ও তাজভীদ, ১০ ডিসেম্বর ২০২৬ আরবি প্রথম পত্র ও আরবি দ্বিতীয় পত্র, ১৩ ডিসেম্বর ২০২৬ বাংলা ও ইংরেজি এবং ১৫ ডিসেম্বরে গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।