Lifestyle
কাজ হারাচ্ছেন উবারের ৩,৩০০ কর্মী: প্রতিষ্ঠানটিতে করোনার পর সবচেয়ে বড় ছাঁটাই
রাইড শেয়ারিং সেবা সংস্থা উবার তাদের বৈশ্বিক জনবলের ১০ শতাংশ বা প্রায় ৩ হাজার ৩০০ কর্মীকে করপোরেট চাকরি থেকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। ব্যবস্থাপনা সহজ করা, খরচের দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যৎ প্রযুক্তিতে বড় বিনিয়োগের লক্ষ্যেই ২
লেখক চাকরি-বাকরি প্রতিবেদক23K বার পড়া

রাইড শেয়ারিং সেবা সংস্থা উবার তাদের বৈশ্বিক জনবলের ১০ শতাংশ বা প্রায় ৩ হাজার ৩০০ কর্মীকে করপোরেট চাকরি থেকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। ব্যবস্থাপনা সহজ করা, খরচের দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যৎ প্রযুক্তিতে বড় বিনিয়োগের লক্ষ্যেই ২০২০ সালের পর সবচেয়ে বড় এই ছাঁটাইপ্রক্রিয়া শুরু করল মার্কিন প্রতিষ্ঠানটি।
উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খসরোশাহি গত বুধবার কর্মীদের পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, উবারকে আরও সহজ ও গতিশীল সংস্থা হিসেবে গড়ে তুলতে এই পরিবর্তন আনা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কর্মীদের ইতিমধ্যে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তবে যেসব দেশে স্থানীয় আলাদা শ্রম আইন রয়েছে, সেখানে সেই নিয়ম অনুসরণ করা হবে।



