Lifestyle
এক পরীক্ষার অপেক্ষায় বছর পার, চাকরিপ্রার্থী সাত লাখ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে একটি নিয়োগ পরীক্ষার অপেক্ষায় প্রায় সাত লাখ চাকরিপ্রার্থী। ১ হাজার ১২২টি পদের বিপরীতে তাঁরা আবেদন করেছিলেন গত বছরের আগস্টে। এরপর কেটে গেছে প্রায় এক বছর। মাঝখানে বিধিমালা সংশোধন
লেখক গোলাম রব্বানী29K বার পড়া

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে একটি নিয়োগ পরীক্ষার অপেক্ষায় প্রায় সাত লাখ চাকরিপ্রার্থী। ১ হাজার ১২২টি পদের বিপরীতে তাঁরা আবেদন করেছিলেন গত বছরের আগস্টে। এরপর কেটে গেছে প্রায় এক বছর। মাঝখানে বিধিমালা সংশোধন হয়েছে, পদের সংখ্যা কমেছে, তৈরি হয়েছিল আইনি জটিলতা। সম্প্রতি আইনি জটিলতার অবসান হলেও এখনো পরীক্ষার তারিখ নির্ধারিত হয়নি।
চাকরিপ্রার্থীদের অনেকেই দীর্ঘ অপেক্ষায় হতাশ। তাঁদের কথা, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর এক বছর পার হলেও পরীক্ষা কবে হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি নেই। ফলে প্রস্তুতি চালিয়ে গেলেও পরীক্ষার অনিশ্চয়তা তাঁদের পরিকল্পনায় প্রভাব ফেলছে।



