Lifestyle
আপনারও কি রাতে বারবার প্রস্রাব হয়? মিলিয়ে দেখুন কোন কারণে
নানা রকম ক্রিয়া–বিক্রিয়া শেষে দেহে যে ক্ষতিকর বর্জ্য তৈরি হয়, প্রস্রাবের মাধ্যমে তা বেরিয়ে যায়। তবে রাতে বেশি প্রস্রাব হওয়ার কারণও নানা রকম। ডাক্তারি ভাষায় এ অবস্থাকে বলে নকচুরিয়া। যে কেউই রাতে এক থেকে দুবার প্রস্রাব ক
লেখক জীবনযাপন ডেস্ক26K বার পড়া

নানা রকম ক্রিয়া–বিক্রিয়া শেষে দেহে যে ক্ষতিকর বর্জ্য তৈরি হয়, প্রস্রাবের মাধ্যমে তা বেরিয়ে যায়। তবে রাতে বেশি প্রস্রাব হওয়ার কারণও নানা রকম। ডাক্তারি ভাষায় এ অবস্থাকে বলে নকচুরিয়া। যে কেউই রাতে এক থেকে দুবার প্রস্রাব করার জন্য উঠতে পারেন, এটি স্বাভাবিক। কিন্তু প্রস্রাবের কারণে রাতে বারবার যাঁদের ঘুম ভেঙে যায়, তাঁদের ক্ষেত্রে এটি একটি সমস্যা। রাতে বেশি প্রস্রাব হওয়ার প্রধান কারণগুলো হলো—
রাতে বেশি পানি পান: শোবার আগে বেশি পরিমাণে পানি বা তরল খেলে মধ্যরাতে মূত্রথলি পূর্ণ হয়ে যায়, প্রস্রাব করার প্রবণতা বাড়ে।



