শুধু যে আমার মা এমন আচরণ করেন, তা নয়। আশপাশে পঞ্চাশ-ষাটোর্ধ্ব অনেক মা-বাবার গল্পই এ রকম। সন্তান যেটায় বাধা দিচ্ছে, তাতেই রেগে বাড়াচ্ছেন ব্লাড প্রেশার। কেউ ঠিকমতো ওষুধ খান না। অসুখ হলে ডাক্তারের কাছে যেতে চান না। করেন না ব্যায়াম কিংবা হাঁটাচলা।
ইদানীং খেয়াল করছি, আমার মায়ের শরীর খুব একটা ভালো না।
বেশ কিছুদিন হলো সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। দীর্ঘদিন নয়টা-পাঁচটা অফিস করে হঠাৎ পাওয়া অখণ্ড অবসরে ছেদ পড়েছে তাঁর দৈনন্দিন রুটিনে। অযথা রাত জাগছেন। সকালে ঘুম থেকে উঠছেন দেরি করে।