Lifestyle
ধনী হওয়ার পরামর্শ দেওয়া ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বইয়ের লেখক রবার্ট কিয়োসাকির কেন ১২০ কোটি ডলারের ঋণ
ঋণের কথা শুনলেই সাধারণত আমাদের মনে আসে আর্থিক চাপ, কিস্তি আর দুশ্চিন্তার কথা। কিন্তু ‘রিচ ড্যাড পুওর ড্যাড’-এর লেখক রবার্ট কিয়োসাকি ঋণকে দেখেন একেবারে অন্যভাবে। তাঁর দাবি, তিনি এমন একটি রিয়েল এস্টেট বিনিয়োগ গোষ্ঠীর অংশ,
লেখক জীবনযাপন ডেস্ক9K বার পড়া

ঋণের কথা শুনলেই সাধারণত আমাদের মনে আসে আর্থিক চাপ, কিস্তি আর দুশ্চিন্তার কথা। কিন্তু ‘রিচ ড্যাড পুওর ড্যাড’-এর লেখক রবার্ট কিয়োসাকি ঋণকে দেখেন একেবারে অন্যভাবে। তাঁর দাবি, তিনি এমন একটি রিয়েল এস্টেট বিনিয়োগ গোষ্ঠীর অংশ, যাদের মোট ঋণের পরিমাণ প্রায় ১২০ কোটি ডলার। আর আশ্চর্যের বিষয় হলো, এই ঋণকে তিনি সমস্যা নয়; বরং সম্পদ তৈরির একটি কৌশল হিসেবে দেখেন।
শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার। ১২০ কোটি ডলার কিয়োসাকির ব্যক্তিগত ঋণ নয়। তাঁর সাবেক স্ত্রী ও দীর্ঘদিনের ব্যবসায়িক সহযোগী কিম কিয়োসাকি জানিয়েছেন, অংশীদারদের সঙ্গে মিলে তাঁদের মালিকানাধীন প্রায় দেড় হাজার অ্যাপার্টমেন্টের রিয়েল এস্টেট পোর্টফোলিও থেকেই এই বিপুল ঋণের হিসাব এসেছে।



