Lifestyle
পিএসসির চেয়ারম্যান পদে আমলার বদলে শিক্ষক বেছে নিল সরকার, যে প্রত্যাশা এখন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি তাঁকে এ পদে নিয়
লেখক মোছাব্বের হোসেন30K বার পড়া

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর ৫ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—যেটি আগে ঘটবে, সে পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
তবে আমার কাছে এ নিয়োগের সবচেয়ে আগ্রহের জায়গাটি শুধু নতুন চেয়ারম্যান কে হলেন, সেটি নয়; বরং গুরুত্বপূর্ণ হলো, দেশের সরকারি চাকরির অন্যতম প্রধান নিয়োগকারী সাংবিধানিক প্রতিষ্ঠানটির নেতৃত্বে আবারও একজন শিক্ষককে বেছে নেওয়া হয়েছে।



