কেতাদুরস্ত পোশাক, শুদ্ধ বাচনভঙ্গি আর ঈর্ষণীয় ক্যারিয়ার থাকার পরও সবাই ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন না। যেকোনো ব্যক্তির আচরণের প্রভাব তাঁর নিজের ব্যক্তিত্বের ওপর পড়ে।
মজার ছলে বলা কোনো নেতিবাচক কথাও আপনার ব্যক্তিত্বের ভার কমিয়ে দিতে পারে। তাই কী বলছেন কিংবা কার সামনে বলছেন, খেয়াল রাখুন। আলাপচারিতা বা আচরণের সময় কোন বিষয়গুলোর কারণে ব্যক্তিত্ব নষ্ট হতে পারে, জানালেন রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিকিৎসা মনোবিজ্ঞানী শারমিন হক।
কারও কথার মাঝে যত যুক্তিসংগত কথাই বলুন না কেন, বিষয়টা আপনার ব্যক্তিত্ব নষ্ট করে দিতে পারে। তাই কেউ অযৌক্তিক কথা বললেও মাঝপথে থামিয়ে না দিয়ে ধৈর্য ধরে তাঁর কথা শুনুন। তিনি কথা শেষ করলে তবেই আপনার বলার পালা।