Lifestyle
বৃত্ত-বৃত্তান্তের নতুন উপপাদ্য
আজ আমরা একটি উপপাদ্য শিখব, যা বিভিন্ন প্রতিযোগিতায় আসা একাধিক বৃত্তের ছেদকের প্রশ্নগুলো সমাধান করতে আমাদের সাহায্য করবে। এ ক্ষেত্রে আমরা প্রমাণের জন্য একটি বিশেষ সূত্র ব্যবহার করব, যার নাম ‘ত্রিভুজে সাইনের সূত্র’। এই সূ
লেখক লেখা:6K বার পড়া

আজ আমরা একটি উপপাদ্য শিখব, যা বিভিন্ন প্রতিযোগিতায় আসা একাধিক বৃত্তের ছেদকের প্রশ্নগুলো সমাধান করতে আমাদের সাহায্য করবে। এ ক্ষেত্রে আমরা প্রমাণের জন্য একটি বিশেষ সূত্র ব্যবহার করব, যার নাম ‘ত্রিভুজে সাইনের সূত্র’। এই সূত্রমতে, যেকোনো ত্রিভুজের একটি বাহু a একক, একটি কোণ A ও পরিব্যাসার্ধ R হলে সম্পর্কটি হবে:
a/sin A =2R
এবার চলো মূল উপপাদ্যে যাই,
উপপাদ্য: ‘যদি দুটি বৃত্ত পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করে, যেখানে প্রথম বৃত্তের কেন্দ্র দ্বিতীয় বৃত্তের পরিধিতে অবস্থিত হয় এবং উক্ত বিন্দু ব্যতীত দ্বিতীয় বৃত্তের পরিধিতে অবস্থিত যেকোনো বিন্দু থেকে বৃত্তদ্বয়ের ছেদবিন্দুগামী রেখাদ্বয় প্রথম বৃত্তকে পুনরায় দুটি বিন্দুতে ছেদ করলে প্রথম বৃত্তের কেন্দ্র, দ্বিতীয় বৃত্তের পরিধিতে অবস্থিত সেই অজানা বিন্দু এবং প্রাপ্ত নতুন বিন্দুদ্বয়সহ এ চারটি বিন্দু একটি নির্দিষ্ট বৃত্তের ওপর অবস্থিত হবে, যার ব্যাসার্ধ দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধের সমান।’



