বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৫০তম বিসিএসের তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে। ১৩ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হবে। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন (ছুটির তিন ব্যতীত) সকাল ১০টায় মৌখিক পরীক্ষা শুরু হবে।
এই ধাপের পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ক্যাডারের অবশিষ্ট ৪৩৫ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে ১৫১৫ জন ও শুধু কারিগরি/পেশাগত ক্যাডারে ৫৮৫ প্রার্থী অংশগ্রহণ করবেন।