Lifestyle
প্রতিষ্ঠার ৪৭৪ বছর পর প্রথমবার ছাত্রী ভর্তি করছে যুক্তরাজ্যের যে স্কুল
প্রতিষ্ঠার ৪৭৪ বছর পর প্রথমবারের মতো ছাত্রী ভর্তি করতে যাচ্ছে যুক্তরাজ্যের বেডফোর্ড স্কুল। ১৫৫২ সালে প্রতিষ্ঠিত হয় বেডফোর্ড স্কুল। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে সহশিক্ষা কার্যক্রম চালু করবে। ১৭৬৪ সাল থেকে স্কুলটি পরিচালনা ক
লেখক বিবিসি19K বার পড়া

প্রতিষ্ঠার ৪৭৪ বছর পর প্রথমবারের মতো ছাত্রী ভর্তি করতে যাচ্ছে যুক্তরাজ্যের বেডফোর্ড স্কুল। ১৫৫২ সালে প্রতিষ্ঠিত হয় বেডফোর্ড স্কুল। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে সহশিক্ষা কার্যক্রম চালু করবে। ১৭৬৪ সাল থেকে স্কুলটি পরিচালনা করে আসছে হারপুর ট্রাস্ট। আগামী ১২ মাসে ট্রাস্টের স্কুলগুলোয় যে বিনিয়োগ করা হবে, তার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হারপুর ট্রাস্ট জানিয়েছে, বেডফোর্ড স্কুলে পরিবর্তনের ফলে আরও বেশি তরুণ-তরুণীর জন্য শিক্ষার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বর্তমানে স্কুলটির সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের অভিজ্ঞতাও আরও উন্নত হবে।



