মাথার ত্বক থেকে সাদাটে, ধূসর বা হলদে কণা ঝরে পড়া মানেই কিন্তু খুশকি নয়। অনেক সময় ‘স্ক্যাল্প বিল্ডআপ’-এর কারণেও এমনটা হয়। এ বিষয়ে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ ও কন্টিনেন্টাল হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. সিনথিয়া আলম–এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলম
প্রথমেই জেনে নেওয়া যাক স্ক্যাল্প বিল্ডআপ কী। সহজভাবে বলা যায়, আমাদের মাথার ত্বকে (স্ক্যাল্প) যদি বাড়তি কিছু জমা হয়, তাকেই বলা হয় স্ক্যাল্প বিল্ডআপ। এটি কোনো রোগ নয়।
তবে এটি বেশ অস্বস্তিকর একটি সমস্যা। এ ছাড়া সমস্যাটির সমাধান করা না হলে বেশ কিছু জটিলতা সৃষ্টি হতে পারে।