Lifestyle
ইউআইইউতে গবেষণা ও লেখালেখিবিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তার বিকাশ, গবেষণা ও সমসাময়িক মাধ্যমে লেখালেখির কলাকৌশল নিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিশেষ কর্মশালা ‘ওয়ার্কশপ অন রিসার্চ অ্যান্ড রাইটিং (সেশন ০১
লেখক নিজস্ব প্রতিবেদক12K বার পড়া

তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তার বিকাশ, গবেষণা ও সমসাময়িক মাধ্যমে লেখালেখির কলাকৌশল নিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিশেষ কর্মশালা ‘ওয়ার্কশপ অন রিসার্চ অ্যান্ড রাইটিং (সেশন ০১)’।
ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরাম এবং ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই আয়োজন সম্পন্ন হয়। এতে নলেজ পার্টনার হিসেবে যুক্ত ছিল ‘রিসার্চ বাডি’।



