Lifestyle
শিক্ষক নিয়োগে পরীক্ষা ৪০০ নম্বরে নেওয়ার প্রস্তাব
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বরবণ্টন পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে ২৩০ নম্বরের পরীক্ষার পরিবর্তে মোট ৪০০ নম্বরে পরীক্ষা নেওয়ার প্রস্
লেখক নিজস্ব প্রতিবেদক25K বার পড়া

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বরবণ্টন পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে ২৩০ নম্বরের পরীক্ষার পরিবর্তে মোট ৪০০ নম্বরে পরীক্ষা নেওয়ার প্রস্তাব এসেছে।
আজ মঙ্গলবার এনটিআরসিএর বিধিমালা ও পরিপত্র সংশোধন নিয়ে আয়োজিত সভায় এ আলোচনা হয়।
সভায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরবণ্টন নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিলিমিনারি পরীক্ষায় ১০০, লিখিত পরীক্ষায় ২০০ ও মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর রাখার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।



