রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সোমবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রতিনিধিদল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর রব প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সাক্ষাৎকালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অন্যান্য কার্যক্রম এবং সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মজীবনের জন্য প্রস্তুত করে তোলার ওপর তিনি জোর দেন।