Lifestyle
বিশ্ববিদ্যালয়ে বিষয় নির্বাচনে আগে যে ৬টি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন
‘ইশ্ আমি যদি এ বিষয়ে ভর্তি না হয়ে ওই বিষয়ে ভর্তি হতাম!’ এমন চিন্তা পীড়া দেয় এমন শিক্ষার্থী প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ব্যাচে পাওয়া যাবে।
লেখক লেখা:15K বার পড়া

‘ইশ্ আমি যদি এ বিষয়ে ভর্তি না হয়ে ওই বিষয়ে ভর্তি হতাম!’ এমন চিন্তা পীড়া দেয় এমন শিক্ষার্থী প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ব্যাচে পাওয়া যাবে।
কেউ হয়তো পরিবারের চাপে এমন একটা বিষয় নিয়েছে, যেটা সে পছন্দ করে না। কিংবা মানুষের কথায় প্রভাবিত হয়ে এমন বিষয়ে স্নাতক করছে, যেটা তার নিজের ক্যারিয়ারের সঙ্গে যায় না। অথবা কোনো একটা ডিসিপ্লিনে পড়াশোনা করছে ঠিকই, কিন্তু যা ভেবেছিল, এসে দেখে সাবজেক্টটা মোটেও তেমন নয়। এমন পরিস্থিতি হামেশাই হয় এবং এ জন্যই দরকার খুবই সাবধানে নিজের জন্য বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট নির্বাচন করা। ভবিষ্যৎ কেউ জানে না। তাই আজকের যে সাবজেক্ট খুবই ডিমান্ডিং, কালকে সেটা নাই হয়ে যেতে পারে। ম্যাপ কালকে বদলে যেতে পারে, কিন্তু হাতে কম্পাস আর মাথায় গন্তব্য থাকলে তুমি নিজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। এই ক্যারিয়ারের কম্পাসটাই হচ্ছে প্রশ্ন। এমন প্রশ্ন যেগুলোর উত্তর বের করতে থাকলে তুমি নিজের চলার পথ খুঁজে নিতে পারবে। তাই আমি তোমাকে ছয়টি প্রশ্ন দিতে চাই, যেগুলো নিয়ে ঠিকমতো পরিকল্পনা করলে সেটা তোমার ক্যারিয়ারের কম্পাস হিসেবে কাজ করবে।



