বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বরবণ্টন পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে ২৩০ নম্বরের পরীক্ষার পরিবর্তে মোট ৪০০ নম্বরে পরীক্ষা নেওয়ার প্রস্তাব এসেছে।
আজ মঙ্গলবার এনটিআরসিএর বিধিমালা ও পরিপত্র সংশোধন নিয়ে আয়োজিত সভায় এ আলোচনা হয়।
সভায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরবণ্টন নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিলিমিনারি পরীক্ষায় ১০০, লিখিত পরীক্ষায় ২০০ ও মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর রাখার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।