বিশ্বজুড়ে চাকরির বাজারে একধরনের চাপা অস্থিরতা বিরাজ করছে। বর্তমান কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা ও পদোন্নতি নিয়ে হতাশ কর্মীদের সংখ্যা বাড়ছে। তবে বিকল্প চাকরির সংকট থাকায় এত দিন অনেকেই মুখ বুজে কাজ করে গেছেন। এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। চাকরির বাজার কিছুটা চাঙা হতেই বিশ্বজুড়ে কর্মীদের মধ্যে গণহারে চাকরি ছাড়ার নতুন ঢেউ নামতে পারে।
আন্তর্জাতিক জব পোর্টাল ‘ইনডিড’ এবং ‘গ্লাসডোর’-এর সাম্প্রতিক এক যৌথ প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।