Lifestyle
প্রাথমিকের গণিত বইয়েই শেখানো হোক পুষ্টির হিসাব
প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভগ্নাংশ ও শতকরা শেখে। এসব শেখাতে গরু, ছাগল, জুতা, আলমারি, নাগরদোলা, বই, দেয়াল, চকলেট ইত্যাদির উদাহরণ ব্যবহার করা হয় (সূত্র: এনসিটিবি কর্তৃক প্রকাশিত ৫ম শ্রেণির গণিত বই)।
লেখক লেখা:11K বার পড়া
প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভগ্নাংশ ও শতকরা শেখে। এসব শেখাতে গরু, ছাগল, জুতা, আলমারি, নাগরদোলা, বই, দেয়াল, চকলেট ইত্যাদির উদাহরণ ব্যবহার করা হয় (সূত্র: এনসিটিবি কর্তৃক প্রকাশিত ৫ম শ্রেণির গণিত বই)। কিন্তু গণিতের এসব অঙ্কের মধ্যেই যদি খাবারের পুষ্টিগুণ সম্পর্কে তথ্য দেওয়া হয়, তাহলে কেমন হয়? শিশুরা একই সঙ্গে গণিত শিখবে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কেও জানতে পারবে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় স্বাস্থ্য যোগাযোগ নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমার স্বাস্থ্য সাক্ষরতা (হেলথ লিটারেসি) সম্পর্কে জানার সুযোগ হয়েছে। স্বাস্থ্য সাক্ষরতা বলতে শুধু স্বাস্থ্যসংক্রান্ত তথ্য পড়তে পারা বোঝায় না, বরং সেই তথ্য বোঝা, মূল্যায়ন করা এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করার সক্ষমতাও বোঝায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য সাক্ষরতাকে সুস্বাস্থ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করে।



