Lifestyle
শিক্ষা মন্ত্রণালয়–এনটিআরসিএ বৈঠক আজ, যেসব বিষয়ে আলোচনা হতে পারে
শিক্ষক নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষা মন্ত্রণালয়ে বেলা ১১টায় এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।
লেখক নিজস্ব প্রতিবেদক14K বার পড়া

শিক্ষক নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষা মন্ত্রণালয়ে বেলা ১১টায় এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।
এনটিআরসিএ সূত্র জানায়, বৈঠকে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও নম্বরবণ্টন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা এবং শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।


