Lifestyle
বই পড়ে যেভাবে নদী সামলাতে শিখেছি, বাস্তবে তা কাজে আসেনি: আইনুন নিশাত
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ২৭তম সমাবর্তন হয়ে গেল ১০ নভেম্বর। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং পানিসম্প
লেখক আসহাবিল ইয়ামিন19K বার পড়া

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ২৭তম সমাবর্তন হয়ে গেল ১০ নভেম্বর। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তনবিশেষজ্ঞ আইনুন নিশাত। পড়ুন তাঁর বক্তব্যের নির্বাচিত অংশ।
দুনিয়া খুব দ্রুত বদলে যাচ্ছে, সেই সঙ্গে বদলাচ্ছে জ্ঞানের পরিমণ্ডল। প্রতিদিনই নতুন প্রযুক্তি ও আধুনিক কাজের কৌশল তৈরি হচ্ছে। তাই পড়ালেখা শেষ করা মানেই শেখার শেষ নয়।


