প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে ৪৮-এ পদার্পণ করল ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্যে প্রতিষ্ঠার দীর্ঘ ৪৮ বছরেও বিশ্ববিদ্যালয়ের আবাসন–সংকট, নিরাপত্তাহীনতা, শিক্ষক ও শ্রেণিকক্ষ–সংকট, বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে বিভ্রান্তি, পরিবহন–সংকট, প্রশাসনিক ভোগান্তি, নিয়োগ বাণিজ্য, সনাতন পদ্ধতির ধারাবাহিকতা এবং সনদ উত্তোলনে ভোগান্তি কাটিয়ে উঠতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। মানসম্মত গবেষণা ও আন্তর্জাতিক মানেও রয়েছে তুলনামূলক পিছিয়ে। তবে এসব সংকট নিরসনে বিভিন্ন সময়ে উপাচার্যরা আশ্বাস দিলেও আশানুরূপ ফলাফল দেখা যায়নি।