Lifestyle
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব নিয়ম–পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালাতে পারবে
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগ।
লেখক নিজস্ব প্রতিবেদক29K বার পড়া

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন।
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, এর অর্থ হলো, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব পদ্ধতি, রীতি ও আইন অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তি পরীক্ষা নিতে আর কোনো বাধা নেই।



