ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী সামিরা খান মাহি। ন্যাশনাল কস্টিউম পর্বে বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোরে মঞ্চে উঠবেন তিনি।
পুয়ের্তো রিকোর মঞ্চে মিস ইউনিভার্সের ন্যাশনাল কস্টিউম পর্ব শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ২২ নভেম্বর ভোর ৫টায়। এদিন এশিয়া–ওশেনিয়া গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মঞ্চে উঠবেন সামিরা খান মাহি।