Lifestyle
ঢাকার সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির লটারি ১৫ ডিসেম্বর
আসন্ন শিক্ষাবর্ষে (২০২৭) ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি ফিডার শাখায় প্রথম শ্রেণিতে লটারিতে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিদ্যালয়গুলোকে তিনটি গ্
লেখক বিশেষ প্রতিবেদক25K বার পড়া

আসন্ন শিক্ষাবর্ষে (২০২৭) ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি ফিডার শাখায় প্রথম শ্রেণিতে লটারিতে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিদ্যালয়গুলোকে তিনটি গ্রুপে ভাগ করে হবে এই ভর্তির কার্যক্রম।
এর মধ্যে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করতে লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। আর ‘এ’ গ্রুপের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর, ‘বি’ গ্রুপের পরীক্ষা ১৮ ডিসেম্বর ও ‘ সি’ গ্রুপের পরীক্ষা হবে ১৯ ডিসেম্বর।



