Lifestyle
সিঙ্গাপুর সরকার কেন ডেটিং অ্যাপ চালু করল
প্রেম, বিয়ে কিংবা জীবনসঙ্গী খোঁজা—বিষয়গুলো একান্ত ব্যক্তিগত। কিন্তু ব্যক্তিগত এসব বিষয়েও হস্তক্ষেপ করছে অনেক দেশের সরকার! যেমন সিঙ্গাপুর। সম্প্রতি তারা চালু করেছে ডেটিং ও ম্যাচমেকিং সেবা ‘ফার্স্টডেট’। কেন এমন উদ্যোগ নিয়ে
লেখক জাকারিয়া সুমন22K বার পড়া

প্রেম, বিয়ে কিংবা জীবনসঙ্গী খোঁজা—বিষয়গুলো একান্ত ব্যক্তিগত। কিন্তু ব্যক্তিগত এসব বিষয়েও হস্তক্ষেপ করছে অনেক দেশের সরকার! যেমন সিঙ্গাপুর। সম্প্রতি তারা চালু করেছে ডেটিং ও ম্যাচমেকিং সেবা ‘ফার্স্টডেট’। কেন এমন উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর সরকার?
সিঙ্গাপুরে ৬০ বছরে মধ্যে প্রথমবারের মতো ২০২৫ সালে ৩০ হাজারেরও কম শিশুর জন্ম হয়েছে। দেশটিতে মৃত্যুর সংখ্যাও ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৫ সালে প্রায় ২৬ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। গত আগস্টে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং পরিবারকে সহায়তা এবং দম্পতিদের সন্তান নিতে উৎসাহিত করতে বেশ কিছু নতুন পদক্ষেপের ঘোষণা দেন।


