টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট নিয়ে নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে ‘জিএসজি গ্লোবাল ডে ২০২৬’। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স (জিএসজি) বিভাগ দিনব্যাপী এ আয়োজন করে।
এতে ছিল উদ্বোধনী পর্ব, জার্নালের বিশেষ সংখ্যা প্রকাশ, ‘ঢাকা ২০৩০’ শীর্ষক গোলটেবিল নীতি সংলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের মূল প্রতিপাদ্য ছিল জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)।