জাপানে বাড়ি বা জমি কিনতে দেশটির নাগরিক বা স্থায়ী বাসিন্দা হওয়াটা বাধ্যতামূলক নয়। এমনকি জাপানের বাইরে বসবাস করেও বিদেশি নাগরিকেরা সেখানে সম্পত্তির মালিক হতে পারেন। তবে জমি কেনাবেচার আগে জাপানের আইন, করব্যবস্থা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পর্কে জানা থাকতে হবে।
বিদেশে সম্পত্তি কেনার কথা ভাবলে অনেকের মনেই প্রথমে আসে ভিসা, নাগরিকত্ব কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতির বিষয়টি। তবে জাপানের ক্ষেত্রে চিত্রটি কিছুটা ভিন্ন। দেশটিতে বিদেশি নাগরিকদের সম্পত্তি কেনার ক্ষেত্রে জাতীয়তাভিত্তিক সাধারণ কোনো নিষেধাজ্ঞা নেই। জাপানের বাইরে বসবাস করেও সেখানে বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা জমি কেনা সম্ভব। তবে কৃষিজমি ও বিশেষ নিরাপত্তা সংশ্লিষ্ট এলাকার সম্পত্তির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে।