মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদপ্তরে সরাসরি জনবল নিয়োগে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬তম ও ২০তম গ্রেডের ৪টি ক্যাটাগরিতে মোট ৩৪৭ জন কর্মী নিয়োগ পাবেন। সিএজি কার্যালয়ের দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা ২৫ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ৩ নভেম্বর থেকে প্রার্থীরা সিএজি কার্যালয়ের টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করছেন।