২০২৭ সালের জানুয়ারি সেশনের এফসিপিএস পার্ট-১–এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রকাশিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ৪ ঘণ্টা হবে পরীক্ষা। রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে এ পরীক্ষা হবে।
এবারের পরীক্ষায় ফেলোশিপ প্রোগ্রামের আওতায় মোট ৬৫টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। ৬৫টির মধ্যে ২৭টি সাধারণ বিষয় এবং ৩৮টি বিশেষায়িত বিষয়।