এক দশক ধরে ডিজিটাল ডিভাইসের স্ক্রিন বা মুঠোফোনের নীল আলো ঘুম নষ্ট হওয়ার প্রধান কারণ বলে সতর্ক করা হচ্ছে। এর সপক্ষে কিছু বৈজ্ঞানিক প্রমাণ থাকলেও সাম্প্রতিক গবেষণা ও বিশ্লেষণে উঠে এসেছে ভিন্ন চিত্র।
সাম্প্রতিক গবেষণাগুলো বলছে, ফোনের আলোর কারণেই যে কেবল ঘুম নষ্ট হচ্ছে, বিষয়টা তা নয়। ফোনের নীল আলোর তীব্রতা কমানোর জন্য যেসব ফিচার তৈরি করা হয়েছে, সেগুলো ঘুমের মান উন্নয়নে খুব একটা ভূমিকা রাখছে না। বিশেষজ্ঞরা বলছেন, কিছুটা প্রভাব ফেললেও ঘুম নষ্ট হওয়ার মূল কারণ ফোনের আলো নয়।