Lifestyle
খাবার, গ্যাস, বিদ্যুৎ, প্রসাধনী, ঘরেই যেভাবে সব তৈরি করেন সংগীত-কাব্যা দম্পতি
এমন যদি হয়, সকালবেলা সবজি কিনতে বাজারে যেতে হলো না, নিজের হাতে বাগান থেকে তুলে নিজেই রান্না করছেন। রান্নার চুলায় যে জ্বালানি ব্যবহার করা হচ্ছে, সেটিও বাড়ির ফেলে দেওয়া জৈব বর্জ্য থেকে তৈরি হচ্ছে। আর সন্ধ্যার পর ঘর আলোকিত
লেখক হুমায়রা মাহজাবিন28K বার পড়া

এমন যদি হয়, সকালবেলা সবজি কিনতে বাজারে যেতে হলো না, নিজের হাতে বাগান থেকে তুলে নিজেই রান্না করছেন। রান্নার চুলায় যে জ্বালানি ব্যবহার করা হচ্ছে, সেটিও বাড়ির ফেলে দেওয়া জৈব বর্জ্য থেকে তৈরি হচ্ছে। আর সন্ধ্যার পর ঘর আলোকিত করছে সূর্যের আলো থেকে তৈরি বিদ্যুৎ।
ভারতের কেরালার সংগীত ও কাব্যা দম্পতির বাড়িতে এমন ব্যবস্থাই চলছে দিনের পর দিন। সঞ্চয়ের প্রায় ৬০ শতাংশ অর্থ দিয়ে তৈরি এ বাড়ি বাইরে থেকে দেখতে আর দশটি বাড়ির মতোই সাধারণ—চারপাশে গাছপালা, সবজির বাগান, গরু-মুরগি।



