বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংকে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে আবেদনে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬।
চাকরির বিবরণ—
পদের নাম: সিনিয়র ম্যানেজার (কার্ডস, কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—
ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ)। কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
কমপক্ষে ৩২ বছর।
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন
মাসিক ১,১০,০০০ টাকা।