Lifestyle
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠিত
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যামিলি ডে ২০২৬’। রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ ইউনিভার্সিটির স্
লেখক বিজ্ঞপ্তি20K বার পড়া

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যামিলি ডে ২০২৬’। রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সকাল থেকেই ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি প্রকৌশলী এম এ গোলাম দস্তগীর, বিইউর উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুবুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক (পিআর) সোহেল আহসান নিপুসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।



