বিয়ের গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। কখনো বিয়ের নিমন্ত্রণপত্র, কখনো হবু স্বামীকে ঘিরে আলোচনা—সব মিলিয়ে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে কৌতূহলের কমতি ছিল না। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন অভিনেত্রী নিজেই। ২৬ নভেম্বর কলকাতায় ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সেরেছেন মিমি। পাত্র সিদ্ধার্থ দত্ত। তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখানেই শেষ নয়। এবার পাহাড়ের কোলে বসতে যাচ্ছে তাঁদের বিয়ের মূল আয়োজন। ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে তিন দিন ধরে চলবে বিয়ের উৎসব। দুই পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যে এখন চলছে সেই আয়োজন ঘিরে প্রস্তুতি।