ঢাকা শহরে সেদিনও নিশ্চয়ই রিকশা চলেছে, কোনো বাড়িতে দুপুরের রান্না হয়েছে, কোনো শিশু স্কুল থেকে ফিরে মায়ের কাছে বায়না ধরেছে। কোথাও টেলিভিশনে পুরোনো কোনো নাটক পুনঃপ্রচারিত হয়েছে। পৃথিবীর স্বাভাবিক নিয়মে সবকিছু চলেছে। শুধু একজন মানুষ আর পৃথিবীর কোথাও ছিলেন না।
মাতিয়া বানু শুকু চলে গেছেন।
খবরটি শোনার পর আমার প্রথমেই মনে হয়েছিল, এখন থেকে পৃথিবীর কোথাও একজন মানুষ আমাকে আর ফোন করে বলবেন না, ‘অনিমেষ, আমাদের বাসায় আয়। হাঁস রান্না হইছে।’