Entertainment
কাঁদলেন ব্যাচেলর পয়েন্ট–এর শামীম, সান্ত্বনা দিলেন মারজুক রাসেল–পলাশরা
শেষ হয়ে যাচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটি নিয়ে শেষ দিনের আড্ডায় উঠে আসে অভিনয়শিল্পীদের নানা স্মৃতিকথা। এ সময় অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা শামীম হাসান সরকার।
লেখক বিনোদন প্রতিবেদক178K বার পড়া

শেষ হয়ে যাচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটি নিয়ে শেষ দিনের আড্ডায় উঠে আসে অভিনয়শিল্পীদের নানা স্মৃতিকথা। এ সময় অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা শামীম হাসান সরকার।
‘ব্যাচলের পয়েন্ট’ ধারাবাহিকে শুরু থেকেই যুক্ত ছিলেন অভিনেতা শামীম হাসান। আরিফিন চরিত্র ঘিরে এই অভিনেতা তুমুল আলোচনায় আসেন। পরে একসময় এই ধারাবাহিক থেকে বের হয়ে যান। কিন্তু মুহূর্তের জন্যও দূরে থাকতে পারেননি এই অভিনেতা। সে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শামীম।


