‘হামসফর’-এর ফাওয়াদ খান ও মাহিরা খানকে আবার একসঙ্গে দেখা গেল। এবার নেটফ্লিক্সের সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’র ট্রেলারে। ফাওয়াদ-মাহিরার সঙ্গে এই সিরিজে আছেন সানাম সাঈদ, হানিয়া আমির, আহাদ রাজা মীর ও ইকরা আজিজের মতো পাকিস্তানের জনপ্রিয় তারকারা। ২৪ নভেম্বর ট্রেলার প্রকাশের পর তাঁদের নিয়ে দর্শকের আগ্রহের পাশাপাশি আলোচনায় এসেছে ভারতে সিরিজটির মুক্তি। সেখানে এর প্রচার বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)।