যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জোনস বিচ। সমুদ্রপ্রেমীদের ভিড় লেগেই থাকে সেখানে। তবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়ে কারও মনে কি প্রশ্ন জাগে, কেন সৈকতের এই নাম? অনেকের মনেই হয়তো জাগে। অনেকেই হয়তো এটাও জানেন, ৪০০ বছর আগে সমুদ্রে দাপিয়ে বেড়ানো নাবিক টমাস জোনসের নামে এ সৈকতের নামকরণ হয়েছিল।
সম্প্রতি টমাস জোনসকে নিয়ে কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন মার্কিন ইতিহাসবিদ জেমস বেইলি। তাঁর ধারণা, জোনসের সঙ্গে জড়িয়ে আছে ১৭ শতকের এক কুখ্যাত জলদস্যুর নাম। ওই জলদস্যু ছিলেন সে সময় ‘কিং অব পাইরেটস’ বা ‘জলদস্যুরাজ’ হিসেবে পরিচিত হেনরি অ্যাভেরি। তিনি আর কারও নয়, মোগল সম্রাট আওরঙ্গজেবের জাহাজ লুট করেছিলেন।