যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টের পুতিনকে বন্ধু বলার বিষয়টিকে অদ্ভুত বলেছেন। তিনি বলেছেন, ট্রাম্পের এ মন্তব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারকে বন্ধু বলার মতোই।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ট্রাম্প কী বলবেন বা কী পোস্ট করবেন, সেটা তাঁর নিজস্ব ব্যাপার। কিন্তু পুতিনকে বন্ধু বলাকে অদ্ভুত বলছেন তিনি।