World
মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে
ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা থামছে না। সৌদি আরব ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যেও সংঘাত চলছে। এমন পরিস্থিতিতে মক্কা প্রতিরক্ষা জোটের তিন সদস্যদেশ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের কর্মকর্তারা আলোচ
লেখক আল–জাজিরা69K বার পড়া
ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা থামছে না। সৌদি আরব ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যেও সংঘাত চলছে। এমন পরিস্থিতিতে মক্কা প্রতিরক্ষা জোটের তিন সদস্যদেশ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের কর্মকর্তারা আলোচনায় বসেছেন। শুক্রবার প্রথম দিনের আলোচনা হয়েছে। শনিবার শেষ দিনের আলোচনা হওয়ার কথা।
গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ৭ আগস্ট মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সই করে ইসলামাবাদ, রিয়াদ ও আঙ্কারা। চুক্তি অনুযায়ী, জোটের সদস্য তিন দেশের কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তি সইয়ের পর এ নিয়ে তৃতীয়বারের মতো বৈঠকে বসেছে দেশগুলো।


