World
পরিবার থেকে পরিত্যক্ত দুজন বৃদ্ধাশ্রমে খুঁজে পেলেন নতুন জীবন, বর ৭৫ ও কনে ৬৩
পরিবার থেকে তাঁরা পরিত্যক্ত। ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। ভুগছিলেন একাকিত্বে। সেখানেই দুজন খুঁজে পেলেন নতুন জীবন। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার এক বৃদ্ধাশ্রমে বিয়ে করেছেন ৭৫ বছর ও ৬৩ বছর এক জুটি। বরের নাম কান
লেখক এনডিটিভি60K বার পড়া

পরিবার থেকে তাঁরা পরিত্যক্ত। ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। ভুগছিলেন একাকিত্বে। সেখানেই দুজন খুঁজে পেলেন নতুন জীবন। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার এক বৃদ্ধাশ্রমে বিয়ে করেছেন ৭৫ বছর ও ৬৩ বছর এক জুটি। বরের নাম কানাইয়া লাল ও কনের নাম সাবিনা।
ঘাঘাসের ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে হিন্দুধর্মীয় রীতিতে দুজনের বিয়ে সম্পন্ন হয়। আশ্রমের আবাসিক, কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। প্রথাগত আচার, মালাবদল ও অগ্নিসাক্ষী রেখে সাতপাক ঘোরার মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।



