World
যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, ৪৪০টি ফ্লাইট বাতিল
থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে প্রায় ১০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ব্যাহত হয়েছে উড়োজাহাজ চলাচলও। এতে গতকাল বৃহস্পতিবার
লেখক রয়টার্স75K বার পড়া

থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে প্রায় ১০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ব্যাহত হয়েছে উড়োজাহাজ চলাচলও। এতে গতকাল বৃহস্পতিবার ৪৪০টি ফ্লাইট বাতিল হয়েছে, বিলম্বিত হয়েছে ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কয়েকটি এলাকায় ঘণ্টায় ৭০ মাইল (১১২ কিলোমিটার) বেগে দমকা হাওয়া বয়ে গেছে। ভারী বৃষ্টিতে উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। ঝড়ের কারণে ওয়াশিংটন ও নিউইয়র্ক সিটি এলাকার প্রধান বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।



