World
কুয়েতে সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা অস্বীকার ইরানের, যৌথ তদন্তের প্রস্তাব
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছে ইরান। গতকাল বৃহস্পতিবারের ওই হামলার জন্য ইতালি ও কুয়েত তেহরানকে দায়ী করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগ
লেখক রয়টার্স88K বার পড়া

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছে ইরান। গতকাল বৃহস্পতিবারের ওই হামলার জন্য ইতালি ও কুয়েত তেহরানকে দায়ী করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘটনার উৎস ও জড়িত পক্ষগুলো চিহ্নিত করতে কুয়েতের সঙ্গে যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছেন।
নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি এ হামলায় ইরানের কোনো ধরনের সম্পৃক্ততার কথা নাকচ করে ওই প্রস্তাব দেন।



