World
আরব দলগুলোর প্রতি নমনীয় গোলানকে চার মন্ত্রণালয় দিয়ে সঙ্গে রাখলেন আইজেনকট
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট। জোট সরকার গঠনের বিষয়ে আইজেনকটের দল ইয়াশার পার্টির সঙ্গে ইয়ার গোলানের দল দ্য ডেমোক্র্যাটসের চুক্তি হচ্ছে। আজ বৃহস্পতিবার ওই চুক্তির ঘোষণা
লেখক এএফপি36K বার পড়া

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট। জোট সরকার গঠনের বিষয়ে আইজেনকটের দল ইয়াশার পার্টির সঙ্গে ইয়ার গোলানের দল দ্য ডেমোক্র্যাটসের চুক্তি হচ্ছে। আজ বৃহস্পতিবার ওই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, জোট সরকার গঠিত হলে চুক্তি অনুযায়ী চারটি মন্ত্রণালয় পাবে গোলানের দল দ্য ডেমোক্র্যাটস।
বামপন্থী ডেমোক্র্যাটস হলো দ্বিতীয় দল, যারা আইজেনকটের ইয়াশারের সঙ্গে সরকার গঠনের চুক্তি করছে। এর আগে গত মঙ্গলবার আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন ডানপন্থী দল ইসরায়েল বেইতেনু একই ধরনের চুক্তিতে সম্মত হয়। এই দুই দলই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জোট সরকার গড়ার তীব্রবিরোধী। গোলানের ডেমোক্র্যাটস একমাত্র দল, যারা আরব দলগুলোকে নিয়ে জোট সরকার গড়ার পক্ষে।


