World
বাটার চিকেন, বিফ নেহারি—মহাকাশে আর কী খাচ্ছেন পাকিস্তানি নভোচারী
বাটার চিকেন, বিফ নেহারি, ল্যাম্ব কোরমা ও মসলাদার ছোলা এবার শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে পৌঁছে গেছে পৃথিবীর কক্ষপথে। চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে যাওয়া পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর জন্য বিশেষভাবে বাছাই করা হয়ে
লেখক টাইমস অব ইন্ডিয়া25K বার পড়া

বাটার চিকেন, বিফ নেহারি, ল্যাম্ব কোরমা ও মসলাদার ছোলা এবার শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে পৌঁছে গেছে পৃথিবীর কক্ষপথে। চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে যাওয়া পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছে এসব খাবার, যাতে কক্ষপথে তাঁর জীবনের প্রথম অভিজ্ঞতায় কিছুটা হলেও ঘরের স্বাদ মেলে।
চীনের নভোচারী তাং হংবো ও উ ইর সঙ্গে শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে বুধবার তিয়ানগং স্টেশনে পৌঁছান জিশান আলী। এর মধ্য দিয়ে চীনের মহাকাশ স্টেশনে প্রবেশ করা প্রথম পাকিস্তানি, এমনকি বিদেশি নভোচারী হলেন তিনি। সেখানে আগে থেকেই অবস্থানরত তিন নভোচারী তাঁদের স্বাগত জানান। দায়িত্ব হস্তান্তরের এ সময়ে স্টেশনটিতে মোট নভোচারীর সংখ্যা দাঁড়াল ছয়জনে।


