World
যুক্তরাষ্ট্রকে ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল
যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলা চালাতে ইসরায়েল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফ্রিন। তিনি বলেছেন, ইসরায়েল ‘যেকোনো মুহূর্তে পূর্ণ শক্তি দিয়ে, এমনকি আমেরিকানদের ছাড়া এককভাবেও’ ইরানে হ
লেখক আল–জাজিরা71K বার পড়া
যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলা চালাতে ইসরায়েল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফ্রিন। তিনি বলেছেন, ইসরায়েল ‘যেকোনো মুহূর্তে পূর্ণ শক্তি দিয়ে, এমনকি আমেরিকানদের ছাড়া এককভাবেও’ ইরানে হামলা চালাতে প্রস্তুত।
ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম কান দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ডেফ্রিনের বরাত দিয়ে জানিয়েছে, ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে আছে। ইসরায়েলকে ‘ধ্বংস করার ইরানি ধারণা’ এখনো ‘শেষ হয়ে যায়নি’।



